কেন এই ব্লগ? কি লাভ এত সময় নিয়ে লেখালেখি করে?
ফেসবুকের স্ট্যাটাস গুলো এক পৃথিবী হা হা কার নিয়ে, দুমড়ে, মুচড়ে ট্রেন্ড দানব আর অধুনিকতার যাতাকলে পিষ্ঠ হয়ে দিন দিন চাপা পরে যাচ্ছে টাইমলাইনের তলায়।
হয়তো সহস্র শতাব্দীতেও বিলীন হবেনা তাদের শব্দার্থে লুকিয়ে থাকা সচ্ছ, পবিত্র অনুভূতি গুলো।
এভাবে দিন চলছে, চলুক না। সময় গুলোতো খারাপ কাটছেনা। এই চলার পথেই কতশত স্রিতি তৈরি হচ্ছে।
মাঝে মাঝে ইচ্ছে করে স্রিতি গুলোকে বোতলে পুরে রেখে দিব। জীবনবেলার গোধূলি প্রান্তে যখন ব্যাস্ততা আমাকে চিরতরে ছুটি দিয়ে চলে যাবে। নশ্বর পৃথিবীর সব আয়োজনের প্রয়োজন যখন ফুরিয়ে আমি নিঃসঙ্গ হয়ে পরবো। তখন অনুভূতি আর সময়ের দামে কেনা টুকরো টুকরো স্রিতি গুলোকে সঙ্গী করে কাটিয়ে দেব বাকিটা সময়।
ধিরে ধিরে শক্তি ফুরিয়ে যাওয়া এই মাটির শরীরে যখন আমি বন্দি হয়ে পরবো, তখন স্রিতির বোতলে বন্দি অনুভুতি গুলোর দিকে তাকিয়ে কিছুটা সান্তনা পাবো।
বুড়ো হয়ে গেলে অন্তত নিজেকে বোঝাতে পারবো ফেসবুক স্ট্যাটাস আর সেলফির আধুনিকতায় সব অনুভুতি গুলোকে ভাসিয়ে দিইনি। গোধূলি বেলার কথা স্বরণ করে, কিছুটা সময় নিজের জন্য রেখেছিলাম। এই ব্লগের প্রতিটি শব্দ তার প্রমান হয়ে থাকবে।
সবকিছু মিলিয়ে ভালো আছি। ভালো থাক প্রিয় মানুষগুলো। তাদের শব্দগুলো। সুখে থাক প্রিয় বাক্যগুলো...।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন