পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখি হতে সব থেকে কম প্রয়োজন কিসের?

সুখি হতে সব থেকে কম প্রয়োজন কিসের? উত্তরঃ টাকা - পয়সা, সম্পত্তি। সুখি হতে সব চেয়ে বেশী প্রয়োজন কিসের? উত্তরঃ Human Connection এবং সঠিক মানুষের সাথে সুসম্পর্ক। এই সিম্পল লজিক আমরা বুঝিনা বলেই বেশীর ভাগ মানুষ অসুখি। :) আমরা হাসতে ভুলে গেছি। আমরা স্বার্থ ছাড়া কাজ করতে ভুলে গেছি। আমরা সেলফি তুলতে শিখেছি, আমরা নিজেকে নিয়ে ব্যাস্ত থাকতে শিখেছি। আমরা শিখেছি স্বার্থপর হতে...। সময় আমাদের অনেক কিছু শিখিয়েছে। টাকার পেছনে ছুটতে শিখিয়েছে। শুধু শেখায়নি যে, একটা বয়স পার হবার পরে টাকা-পয়সার প্রয়োজনীয়তা খুবই কম। তখন প্রয়োজন সঙ্গ দেবার মত কিছু মানুষের। কিছু আপন মানুষকে তখন বড্ড বেশী প্রয়োজন যে আপন কে আপন আপন লাগে। জীবনের অনেক আয়োজনে আজ আমি আপনি ব্যাস্ত হয়ে পড়েছি। কিন্তু কেন এই আয়োজন? কেন এই প্রয়োজন? তা আমরা ভুলে গেছি। প্রয়োজনের প্রয়োজনকে আমরা আর প্রয়োজন মনে করিনা। সব প্রয়োজনের মূল লক্ষ তো একটায়। আর তা হল দিন শেষে সুখি থাকা। কোথায় সুখ? সুখ তুমি কোথায়? সুখ বলে আমি তোমাদের সমৃদ্ধির ইট, পাথর আর কংক্রিটে চাপা পড়েছি। অহংকারের দালান ভেঙ্গে আমাকে টেনে তোল। ...

কেন এই ব্লগ? কি লাভ এত সময় নিয়ে লেখালেখি করে?

ছবি
ফেসবুকের স্ট্যাটাস গুলো এক পৃথিবী হা হা কার নিয়ে, দুমড়ে, মুচড়ে ট্রেন্ড দানব আর অধুনিকতার যাতাকলে পিষ্ঠ হয়ে দিন দিন চাপা পরে যাচ্ছে  টাইমলাইনের তলায়। হয়তো সহস্র শতাব্দীতেও বিলীন হবেনা তাদের শব্দার্থে লুকিয়ে থাকা সচ্ছ, পবিত্র অনুভূতি গুলো। এভাবে দিন চলছে, চলুক না। সময় গুলোতো খারাপ কাটছেনা। এই চলার পথেই কতশত স্রিতি তৈরি হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে স্রিতি গুলোকে বোতলে পুরে রেখে দিব। জীবনবেলার গোধূলি প্রান্তে যখন ব্যাস্ততা আমাকে চিরতরে ছুটি দিয়ে চলে যাবে। নশ্বর পৃথিবীর সব আয়োজনের প্রয়োজন যখন ফুরিয়ে আমি নিঃসঙ্গ হয়ে পরবো। তখন অনুভূতি আর সময়ের দামে কেনা টুকরো টুকরো স্রিতি গুলোকে সঙ্গী করে কাটিয়ে দেব বাকিটা সময়। ধিরে ধিরে শক্তি ফুরিয়ে যাওয়া এই মাটির শরীরে যখন আমি বন্দি হয়ে পরবো, তখন স্রিতির বোতলে বন্দি অনুভুতি গুলোর দিকে তাকিয়ে কিছুটা সান্তনা পাবো। বুড়ো হয়ে গেলে অন্তত নিজেকে বোঝাতে পারবো ফেসবুক স্ট্যাটাস আর সেলফির আধুনিকতায় সব অনুভুতি গুলোকে ভাসিয়ে দিইনি। গোধূলি বেলার কথা স্বরণ করে, কিছুটা সময় নিজের জন্য রেখেছিলাম। এই ব্লগের প্রতিটি শব্দ তার প্রমান হয়ে থাকবে। সবকিছু মিলিয়ে ভ...